উদ্যোগ (UDYOG) আবেদন ফরম
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগ (UDYOG) তরুণ উদ্যোক্তা অর্থায়ন কর্মসূচির আবেদন ফরম স্ক্রিনেই পূরণ করুন: ব্যক্তিগত তথ্য, ব্যবসায়িক পরিকল্পনা, ব্যয় বিভাজন (স্বয়ংক্রিয় মোট), তারপর A4-এ প্রিন্ট বা PDF সেভ করুন।
ফর্মটি সম্পর্কে ও সঙ্গে কী লাগবে
ছাপা শিটটি বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি সার্কুলার নং-০৫ (১৩ সেপ্টেম্বর ২০২৬)-এর সংযুক্ত উদ্যোগ (UDYOG) আবেদন ফরম-এর ৭ পৃষ্ঠা একই ক্রম, ভাষা ও নকশায় তুলে ধরে। “ব্যাংক শাখায় ব্যবহারের জন্য” অংশ শাখার জন্য, তাই খালি ছাপা হয়; ছবির ঘরে পাসপোর্ট সাইজ ছবি লাগান।
- প্রাপ্তবয়স্ক নাগরিক; আবেদনের শেষ তারিখে বয়স সর্বোচ্চ ২৮ বছর।
- সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা।
- নিজস্ব ব্যবসা/ব্যবসায়িক ধারণা অথবা নতুন ব্যবসার বাস্তবসম্মত পরিকল্পনা আছে।
- আগে ব্যবসার জন্য কোনো ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেননি, আর ঋণখেলাপি নন (সিআইবি যাচাই হয়)।
- সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত নন।
কোথায় জমা: আপনার উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায়; ওই ব্যাংকে আগে থেকে হিসাব থাকা লাগবে না। শাখা একটি ট্র্যাকিং নম্বর দেবে।
সঙ্গে দিন: জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদের কপি, সর্বশেষ শিক্ষাগত সনদের কপি (যদি থাকে), প্রশিক্ষণ সনদ (যদি থাকে), পাসপোর্ট সাইজ ছবি (২ কপি) আর ওয়ার্ড কমিশনার/কাউন্সিলরের দেওয়া নাগরিক সনদ।
উদ্যোগ (UDYOG)
উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি
এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্ট, বাংলাদেশ ব্যাংক।
আবেদন ফরম
(আবেদন জমাদানের সর্বশেষ তারিখ ৩০ নভেম্বর ২০২৬। মানিকগঞ্জ, ফেনী, ভোলা, নওগাঁ, হবিগঞ্জ, ঝিনাইদহ, নেত্রকোণা ও রংপুর ব্যতীত)
| ব্যাংক শাখায় ব্যবহারের জন্য | পাসপোর্ট সাইজ ছবি (২ কপি) | ||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|
| ট্র্যাকিং নম্বর: | |||||||||
| আবেদন গ্রহণকারী ব্যাংক ও শাখা: | |||||||||
| গ্রহণের তারিখ: | ২ | ০ | ২ | ৬ | |||||
| জেলা: | |||||||||
| উপজেলা: | |||||||||
| শাখা ব্যবস্থাপকের নাম: | |||||||||
| স্বাক্ষর ও সীল: | |||||||||
| ০১ | আবেদনকারীর নাম | বাংলায় | |
| In English (Block Letters) | |||
| ০২ | পিতার নাম | ||
| ০৩ | মাতার নাম | ||
| ০৪ | জাতীয় পরিচয়পত্র নম্বর | ||
| ০৫ | জন্ম তারিখ ও আবেদনের শেষ তারিখে বয়স | ||
| ০৬ | বৈবাহিক অবস্থা | ||
| ০৭ | (বিবাহিত হলে) স্বামী/স্ত্রীর নাম: | ||
| জাতীয় পরিচয়পত্র নম্বর | |||
| ০৮ | শিক্ষাগত যোগ্যতা (সর্বশেষ পাসকৃত পরীক্ষা, বোর্ড/বিশ্ববিদ্যালয় ও সাল) | ||
| ০৯ | ফোন নম্বর / বিকল্প ফোন নম্বর | ||
| ১০ | ই-মেইল আইডি | ||
উদ্যোগ (UDYOG): উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি | পৃষ্ঠা 1
| ১১ | দক্ষতা উন্নয়নমূলক কোনরূপ প্রশিক্ষণ থাকলে তার বিবরণ (প্রতিষ্ঠান, কোর্সের নাম, মেয়াদ ও সাল; সনদের কপি সংযুক্ত করুন) | |
| ১২ | ব্যবসা/চাকরির অভিজ্ঞতা থাকলে তার বিবরণ | |
| ১৩ | ব্যাংক হিসাব থাকলে ব্যাংক হিসাবের তথ্য | (ব্যাংকের নাম ও শাখা, হিসাবের ধরণ, হিসাব নম্বর) |
| ১৪ | কোনো ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানে বিদ্যমান ঋণ আছে কিনা (হ্যাঁ/না); থাকলে বিবরণ |
১৫. বর্তমান ঠিকানা (জাতীয় পরিচয়পত্র মোতাবেক)
| বাড়ি/মহল্লার নং ও নাম | রোড নং/ এলাকা/ গ্রামের নাম | ডাকঘর ও পোস্ট কোড | থানা/উপজেলা | জেলা | বিভাগ |
|---|---|---|---|---|---|
১৬. স্থায়ী ঠিকানা
| বাড়ি/মহল্লার নং ও নাম | রোড নং/ এলাকা/ গ্রামের নাম | ডাকঘর ও পোস্ট কোড | থানা/উপজেলা | জেলা | বিভাগ |
|---|---|---|---|---|---|
উদ্যোগ (UDYOG): উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি | পৃষ্ঠা 2
| ০১ | ব্যবসায়িক ধারণা/উদ্যোগের সংক্ষিপ্ত বিবরণ (২০০ শব্দের মধ্যে) | |||
| ০২ | সম্ভাব্য ক্রেতা | |||
| ০৩ | কত সময়ের মধ্যে ব্যবসায় শুরু করার পরিকল্পনা রয়েছে | |||
| ০৪ | ব্যবসার ধরন (উৎপাদন / সেবা / ব্যবসা) ও বিবরণ | |||
| ০৫ | ব্যবসার সম্ভাব্য অবস্থান (গ্রাম/মহল্লা, ইউনিয়ন, উপজেলা) | |||
| ০৬ | পণ্যের ধরন (আমদানির বিকল্প বা রপ্তানিযোগ্য পণ্য কিনা) | |||
| ০৭ | কাঁচামালের উৎস (প্রযোজ্য ক্ষেত্রে) | |||
| ০৮ | পণ্যের বাজার (স্থানীয়/আন্তর্জাতিক) | |||
| ০৯ | সম্ভাব্য বিক্রয়ের পরিমাণ (টাকায়) | মাসিক | ত্রৈমাসিক | বার্ষিক |
| ১০ | সম্ভাব্য লাভ/মুনাফা (টাকায়) | মাসিক | ত্রৈমাসিক | বার্ষিক |
উদ্যোগ (UDYOG): উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি | পৃষ্ঠা 3
| ১১ | ব্যবসা পরিচালনার ক্ষেত্রে সম্ভাব্য সমস্যাসমূহ, ঝুঁকিসমূহ এবং ঝুঁকিসমূহ মোকাবেলায় পরিকল্পনা | |||
| ১২ | প্রথম বছরে সম্ভাব্য কর্মসংস্থান (মোট জন, তন্মধ্যে নারী জন) | |||
| ১৩ | যে পণ্য/সেবা বিক্রয় করা হবে, বর্তমানে বাজারে তার অবস্থান কেমন (কমপক্ষে ৩টি সম্ভাব্য প্রতিযোগী প্রতিষ্ঠানের তথ্যসহ) | |||
| ০১ | ব্যবসা প্রতিষ্ঠানের নাম | |||
| ০২ | ব্যবসার ধরন (উৎপাদন / সেবা / ব্যবসা) ও বিবরণ | |||
| ০৩ | ব্যবসা শুরুর তারিখ | |||
| ০৪ | ট্রেড লাইসেন্স আছে কিনা (হ্যাঁ/না) এবং থাকলে ইস্যুর তারিখ ও নম্বর | |||
| ০৫ | পণ্য/সেবার গড় বিক্রয়মূল্য (একক প্রতি) | |||
| ০৬ | বিক্রয়ের পরিমাণ (টাকায়) | মাসিক | ত্রৈমাসিক | বার্ষিক |
| ০৭ | লাভ/মুনাফার পরিমাণ (টাকায়) | মাসিক | ত্রৈমাসিক | বার্ষিক |
| ০৮ | কাঁচামাল ও ব্যবসা পরিচালনা বাবদ বিভিন্ন খাতে মাসিক সম্ভাব্য খরচ (টাকা) | |||
উদ্যোগ (UDYOG): উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি | পৃষ্ঠা 4
| ০৯ | উদ্যোক্তা কীভাবে আলোচ্য ব্যবসায়ের সঙ্গে জড়িত হয়েছেন | |||
| ১০ | ব্যবসার সঙ্গে সম্পর্কিত মোট বিনিয়োগের পরিমাণ (টাকা) | |||
| ১১ | কাঁচামালের উৎস (প্রযোজ্য ক্ষেত্রে) | |||
| ১২ | পণ্য/সেবা বিপণন এলাকা | |||
| ১৩ | যে পণ্য/সেবা বিক্রয় করা হয়, বর্তমানে বাজারে তার অবস্থান (কমপক্ষে ৩টি সম্ভাব্য প্রতিযোগী প্রতিষ্ঠানের তথ্যসহ) | |||
| ১৪ | বিদ্যমান ব্যবসায় পরিচালনায় সমস্যাসমূহ, ঝুঁকিসমূহ এবং ঝুঁকিসমূহ মোকাবেলায় পরিকল্পনা | |||
| ১৫ | কর্মীর সংখ্যা (মোট জন, তন্মধ্যে নারী জন) | |||
| ১৬ | চলমান ব্যবসায় সম্প্রসারণসহ কর্মী বাড়ানোর কোনো পরিকল্পনা রয়েছে কিনা; থাকলে বিবরণ | |||
উদ্যোগ (UDYOG): উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি | পৃষ্ঠা 5
ক. অর্থায়ন প্যাকেজ
| বিবরণ | পরিমাণ (টাকা) |
|---|---|
| ০১. প্রয়োজনীয় মোট মূলধনের পরিমাণ | |
| ০২. নিজস্ব বিনিয়োগ (যদি থাকে) | |
| ০৩. আবেদনকৃত অর্থায়নের পরিমাণ |
খ. খাতভিত্তিক ব্যয় বিভাজন (প্রযোজ্য ঘরসমূহ পূরণীয়)
| ক্রম | ব্যয়ের খাত | বিবরণ | মোট (টাকা) | অর্থের উৎস |
|---|---|---|---|---|
| ০১ | যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয় | |||
| ০২ | কাঁচামাল ও উপকরণ | |||
| ০৩ | পরিচলন ব্যয় | |||
| ০৪ | প্রোটোটাইপ/নমুনা উন্নয়ন | |||
| ০৫ | প্যাকেজিং, লেবেল ও ব্র্যান্ডিং | |||
| ০৬ | ব্যবসা নিবন্ধন, লাইসেন্স ও ছাড়পত্র | |||
| ০৭ | বিপণন ও প্রচার | |||
| ০৮ | কর্মীর মজুরি | |||
| ০৯ | পরিবহন ও সরবরাহ | |||
| ১০ | প্রযুক্তি, সফটওয়্যার ও ইন্টারনেট | |||
| ১১ | প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন | |||
| ১২ | অন্যান্য (উল্লেখ করুন) | |||
| সর্বমোট | ||||
উদ্যোগ (UDYOG): উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি | পৃষ্ঠা 6
| ০১ | শারীরিক প্রতিবন্ধকতা আছে কিনা (হ্যাঁ / না); থাকলে ধরন | |
| ০২ | ক্ষুদ্র নৃগোষ্ঠীভুক্ত কিনা (হ্যাঁ / না) | |
| ০৩ | অন্যান্য |
ঘোষণা
আমি এই মর্মে ঘোষণা করছি যে, উপরে প্রদত্ত সমস্ত তথ্য সত্য ও সঠিক। কোনো তথ্য অসত্য প্রমাণিত হলে আমার আবেদন/অনুমোদন যেকোনো পর্যায়ে বাতিলযোগ্য হবে।
আমি আরও ঘোষণা করছি যে, বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি সার্কুলার নং-০৫, তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৬-এ উল্লিখিত সকল শর্তাবলি সম্পর্কে আমি অবগত আছি।
আমি অবগত আছি যে অনুমোদিত হলে, প্রাপ্ত ঋণ ও অনুদান নির্ধারিত খাতে ব্যবহৃত হলে এবং ঋণ অংশ সম্পূর্ণ ও যথাসময়ে পরিশোধ করলেই কেবল অনুদানের প্রাপ্ত অর্থ অনুদান হিসেবে বিবেচিত হবে এবং ঋণের সদ্ব্যবহার না করা হলে হলে অনুদান অংশ ঋণে পরিণত হবে এবং সম্পূর্ণ অর্থ ঋণ হিসেবে গণ্য হয়ে আমি খেলাপি হিসেবে চিহ্নিত হব। আমি অঙ্গীকার করছি যে প্রদানকৃত অর্থ ব্যক্তিগত ভোগ, জমি বা যানবাহন ক্রয়ে ব্যবহার করব না; প্রতিটি ব্যয়ের ভাউচার সংরক্ষণ করব এবং চাহিদামতো প্রতিবেদন দাখিল করব।
আবেদনকারীর স্বাক্ষর ও তারিখ: ................................................................
সংযুক্তি (আবেদনের সঙ্গে দাখিলযোগ্য)
- জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদের কপি;
- সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদের কপি; (যদি থাকে)
- দক্ষতা উন্নয়ন/উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সনদ (যদি থাকে);
- ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ।
উদ্যোগ (UDYOG): উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি | পৃষ্ঠা 7
টুলটি কেমন লাগল?
কীভাবে ব্যবহার করবেন
- ১পার্ট-১-এ আপনার নাম, পিতা-মাতার নাম, NID, শিক্ষা, ফোন আর বর্তমান ও স্থায়ী ঠিকানা দিন। একই ঠিকানা হলে “বর্তমান ঠিকানার মতোই” চাপুন। জন্ম তারিখ দিলে ৩০ নভেম্বর ২০২৬ তারিখে বয়স নিজে থেকে হিসাব হয়।
- ২নতুন ব্যবসা শুরু করলে পার্ট-২ (ব্যবসায়িক পরিকল্পনা), আর এখন ব্যবসা চালালে পার্ট-৩ পূরণ করুন। ব্যবসার ধারণা ২০০ শব্দের মধ্যে রাখুন; কাউন্টার দেখাবে।
- ৩পার্ট-৪-এ মোট মূলধন, নিজস্ব বিনিয়োগ আর আবেদনকৃত অর্থ দিন, তারপর খাতভিত্তিক খরচ লিখুন; সর্বমোট নিজে থেকে যোগ হবে।
- ৪“ফর্ম যাচাই করুন” চেপে বাদ পড়া ঘর দেখে নিন, তারপর “প্রিন্ট / PDF সেভ” চেপে ৭ পাতার ফরমটি A4-এ প্রিন্ট করুন, ছবি লাগান, স্বাক্ষর দিন আর কাগজপত্রসহ জমা দিন।
সাধারণ প্রশ্ন
উদ্যোগ (UDYOG) কী?
বাংলাদেশ ব্যাংকের এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস্ ডিপার্টমেন্টের “উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি”। ফরমের ঘোষণা অনুযায়ী অর্থায়নে ঋণ ও অনুদান অংশ থাকে, আর শর্তাবলি এসএমইএসপিডি সার্কুলার নং-০৫ (১৩ সেপ্টেম্বর ২০২৬)-এ দেওয়া আছে। ডিজাইন দোকান বাংলাদেশ ব্যাংক নয়; এটি শুধু ফরম পূরণ ও প্রিন্টের টুল।
কারা আবেদন করতে পারবেন?
সার্কুলারের অনুচ্ছেদ ৫ অনুযায়ী: প্রাপ্তবয়স্ক নাগরিক, আবেদনের শেষ তারিখে বয়স সর্বোচ্চ ২৮ বছর; সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা; নিজস্ব ব্যবসা/ব্যবসায়িক ধারণা বা নতুন ব্যবসার বাস্তবসম্মত পরিকল্পনা আছে। আগে ব্যবসার জন্য ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়া, ঋণখেলাপি (সিআইবি যাচাই) আর সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতরা যোগ্য নন। জন্ম তারিখ দিলে টুলটি ৩০ নভেম্বর ২০২৬ তারিখে আপনার বয়স হিসাব করে দেখায়।
কত টাকা পাওয়া যায়?
প্রকৃত চাহিদা ও ব্যয় পরিকল্পনা অনুযায়ী সর্বোচ্চ ২০ লক্ষ টাকা, ঋণ ও অনুদান ৫০:৫০ (সর্বোচ্চ ১০ লক্ষ ঋণ + ১০ লক্ষ অনুদান)। যেমন ১২ লক্ষ টাকা দরকার হলে সর্বোচ্চ ৬ লক্ষ ঋণ ও ৬ লক্ষ অনুদান। জামানত ছাড়াও ঋণ দেওয়া যায়; টাকা নগদে নয়, আপনার ব্যাংক হিসাবে একসঙ্গে দেওয়া হয়। ঋণ শোধ না হলে বা অর্থের সদ্ব্যবহার না হলে অনুদান ঋণে পরিণত হয়।
আবেদনের শেষ তারিখ কবে?
ফরমে লেখা আছে ৩০ নভেম্বর ২০২৬, তবে মানিকগঞ্জ, ফেনী, ভোলা, নওগাঁ, হবিগঞ্জ, ঝিনাইদহ, নেত্রকোণা ও রংপুর ব্যতীত। জমার আগে আপনার এলাকার ব্যাংক শাখা থেকে সময় ও নিয়ম নিশ্চিত হয়ে নিন।
পার্ট-২ আর পার্ট-৩ দুটোই কি পূরণ করতে হবে?
না। পার্ট-২ তাঁদের জন্য যাঁদের আগে ব্যবসা ছিল না (নতুন উদ্যোগ), পার্ট-৩ তাঁদের জন্য যাঁরা এখন ব্যবসা চালান। পার্ট-২-এর শুরুতে আপনার অবস্থা বেছে নিলে প্রযোজ্য অংশটি খুলবে; অন্যটি খালি ছাপা হবে।
সঙ্গে কী কাগজ দিতে হবে?
ফরমের তালিকা অনুযায়ী: জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদের কপি, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদের কপি (যদি থাকে), দক্ষতা উন্নয়ন/উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সনদ (যদি থাকে), আর ওয়ার্ড কমিশনার/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিক সনদ। সঙ্গে পাসপোর্ট সাইজ ছবি (ফরমে ২ কপি বলা আছে)। জমা দিন আপনার উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায়; ওই ব্যাংকে আগে থেকে হিসাব থাকা লাগবে না।
উত্তর লম্বা হলে প্রিন্টে কেটে যাবে?
না। এই ফরমের শিট উত্তরের দৈর্ঘ্য অনুযায়ী বড় হয়, আর প্রিন্টে প্রয়োজনমতো পরের A4 পাতায় চলে যায়। পাতাগুলো অফিসিয়াল ৭ পাতার ফরমের মতোই সাজানো।
আমার তথ্য কি কোথাও পাঠানো হয়?
না। সব পূরণ আর প্রিন্ট আপনার ব্রাউজারের ভেতরেই হয়; কিছুই আপলোড হয় না। “এই ডিভাইসে ড্রাফট সেভ রাখুন”-এ টিক দিলে তবেই আপনার ডিভাইসে একটি ড্রাফট থাকে, আর “ফর্ম মুছুন” চাপলে সেটা মুছে যায়।